শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ব্যবসায়ী সমাজের সমৃদ্ধি এবং চেম্বারের উন্নত ভবিষ্যৎ গঠনে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে লড়ছেন ভিপি অমর কৃষ্ণ দাস

Download Photocard

ছাম্মী আহমেদ আজমীর :

সিরাজগঞ্জের ব্যবসায়ী সমাজে প্রাণের সঞ্চার এনে আসন্ন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনের প্রস্তুতি চলছে।এই নির্বাচনকে ঘিরে আশা–প্রত্যাশায় মুখর পুরো ব্যবসায়ী মহল। 

এই নির্বাচনে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে অংশ নিচ্ছেন সিরাজগঞ্জের কৃতি সন্তান, পরিচ্ছন্ন ব্যক্তিত্ব,ব্যবসায়ীদের প্রিয় মুখ ও সবার আস্থাভাজন ব্যক্তিত্ব ভিপি অমর কৃষ্ণ দাস।সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি হিসেবে তার নেতৃত্বগুণ সুপরিচিত।

মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক, সাধারণের পাশে দাঁড়ানো এবং ব্যবসায়ীদের উন্নয়ন–অগ্রগতিতে তার ইতিবাচক ভূমিকা দীর্ঘদিন ধরে প্রশংসিত হয়ে আসছে। 

বর্তমানে তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সহ-সভাপতি হিসেবে সততা, নিষ্ঠা ও কার্যকর নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ। ব্যবসায়ী সমাজের সমৃদ্ধি এবং চেম্বারের উন্নত ভবিষ্যৎ গঠনে তার অভিজ্ঞতা ও ভিশন নতুন সম্ভাবনার পথ দেখাতে পারে।

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬–২০২৭) উপলক্ষে প্রার্থীতা ঘোষণা করেছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ভিপি অমর কৃষ্ণ  দাস। ইতোমধ্যে তিনি ‘অডিনারী গ্রুপ’-এর ভোটার নং এ-৩৭৮ হিসেবে আনুষ্ঠানিকভাবে তার প্রচারণা কার্যক্রম শুরু করেছেন। নির্বাচনকে সামনে রেখে ব্যবসায়ী সমাজের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ,মতবিনিময় এবং উন্নয়নভিত্তিক ভাবনা তুলে ধরে ভিপি অমর কৃষ্ণ দাস আস্থা অর্জনে কাজ করে যাচ্ছেন। চেম্বারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের সেবার বিস্তৃতি,বাণিজ্য বান্ধব পরিবেশ তৈরি এবং নতুন উদ্যোগকে সহায়তা এসবকে তিনি নিজের অঙ্গীকার হিসেবে তুলে ধরছেন।

 পোস্টার,মতবিনিময় সভা ও সরাসরি ব্যবসায়ীদের সঙ্গে সংযোগের মাধ্যমে ইতোমধ্যেই তার প্রচারণা প্রাণবন্ত হয়ে উঠেছে। ভিপি অমর কৃষ্ণ দাস ব্যবসায়ী সমাজের সহযোগিতা ও মূল্যবান ভোট কামনা করে চেম্বারের উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০