শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সিরাজগঞ্জে ভাটপিয়ারী হাফিজিয়া কওমী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

Download Photocard

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ভাটপিয়ারী হাফিজিয়া ক্বওমী মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাদ আছর থেকে ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন, সাবেক এ.টি.ও মোঃ আবু তাহের।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছির কোরআন হাফেজ মাওলানা মোঃ মুফতি আমির হামজা।
দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সিরাজগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুস সবুর রহমানী।
তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোঃ আব্দুল মতিন সিরাজী।

এসময় ভাটপিয়ারীর কৃতি সন্তান ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) জাহাঙ্গীর আলম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ শাহিনুর আলম, সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও অত্র মাদ্রাসার প্রধান উপদেষ্টা জহুরুল ইসলাম দুলাল, বিশিষ্ট সমাজসেবক ফারুক হোসেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার কর্ম পরিষদ সদস্য মাস্টার মঈদুল ইসলাম, মাওলানা মোঃ আতাউর রহমান, ছোনগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস সালাম, ৪নং ওয়ার্ডের মেম্বার আমির হোসেন,বিশিষ্ট সমাজসেবক হেলাল উদ্দিন, ফারুক হোসেন, সেলিম রেজা,শহিদ জ্বল, মনছুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০