শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে ভিক্ষুকের ঘরে পাওয়া গেল দুই বস্তা টাকা

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক::

সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর গ্রামে ভিক্ষুকের কাছ থেকে দুই বস্তা টাকা উদ্ধার করেছে স্থানীয়রা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আব্দুস ছালামের স্ত্রী সালেকা বেগম, যাকে সবাই ‘সালেকা পাগলি’ নামে চিনতেন। দীর্ঘদিন ধরে পৌর এলাকার ১ নম্বর রায়পুর মিলগেট সংলগ্ন একটি পরিত্যক্ত কক্ষে বসবাস করতেন। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন এবং প্রাপ্ত অর্থ সঞ্চয় করে নিজের কক্ষে সংরক্ষণ করতেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে স্থানীয়রা দেখতে পান, সালেকার বসতঘরের পাশে থাকা একটি বস্তা পুকুরে ভেসে উঠেছে। সন্দেহবশত বস্তাটি খোলা হলে তার ভিতরে টাকা ভর্তি দুটি বস্তা পাওয়া যায়। এতে এক, দুই, পাঁচ, দশ, পঞ্চাশ ও শত টাকার বিভিন্ন নোট ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

স্থানীয়দের ধারণা, বহু বছর ধরে ভিক্ষা করে জমিয়ে রাখা অর্থই বস্তায় ছিল। টাকা রাখার নিরাপদ জায়গা না থাকায় সালেকা পাগলি ঘরের কোণে বস্তায় ভরে রেখেছিলেন।

এ বিষয়ে স্থানীয় আব্দুল কাদের জানান, বস্তার মধ্যে বিপুল পরিমাণ টাকা রয়েছে। টাকার সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মোখলেছুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উদ্ধার করা টাকা গণনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০