শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে ভেল্যুচেইন ফ্যাসিলিটেটরদের ৪দিন ব্যাপি ভেল্যু চেইন ফ্যাসিলিটেশন এন্ড পার্টনাসশিপ ম্যানেজমেন্ট প্রশিক্ষণের উদ্বোধণ

Download Photocard

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে  ভেল্যুচেইন ফ্যাসিলিটেটরদের ৪ দিন ব্যাপি ভেল্যু চেইন ফ্যাসিলিটেশন এন্ড পার্টনাসশিপ ম্যানেজমেন্ট প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। 

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল-ইফাদ ও পিকেএসএফ-র আর্থিক সহযোগিতায় এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রকল্প (আরএমটিপি)-র উপ-প্রকল্প -‘‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পন্যের বাজার উন্নয়ন’’ এর আওতায় প্রকল্পের 

বুধবার (১৩ নভেম্বর) সকালে এনডিপি প্রধান কার্যালয়ের প্রশিক্ষন কক্ষে ৪ দিনব্যাপী এ প্রশিক্ষনের প্রথম ও উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন, এনডিপি’র পরিচালক (পরিকল্পনা এবং কমসূচি) ড.এবিএম সাজ্জাদ হোসেন ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-আরএমটিপি প্রকল্পের ভেল্যুচেইন প্রজেক্ট ম্যানেজার ড. এরফান আলী।

আরএমটিপি প্রকল্প বাস্তবায়নকারী দেশের আটটি সহযোগি সংস্থায় কর্মরত মোট ২৫ জন ভেল্যু চেইন ফ্যাসিলিটেটর প্রশিক্ষনে অংশগ্রহন করেন এবং প্রশিক্ষনের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভেল্যু চেইন কনসাল্ট্যান্ট মোঃ আতাউর রহমান। 

ভ্যালুচেইন ফ্যাসিলিটেশন এন্ড পার্টনারশিপ ম্যানেজমেন্ট প্রশিক্ষনের সমাপনী দিনে উপস্থিত ছিলেন এনডিপি প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মোঃ আলাউদ্দিন খান। তিনি সকল অংশগ্রহনকারীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এনডিপিতে থাকা, খাওয়া, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের আচার আচরন ও সর্বোপরি পরিবেশ সম্পর্কে অংশগ্রহনকারীদের মতামত জানতে চান। নির্বাহী পরিচালক মহোদয় বলেন, আমাদের লক্ষিত জনগোষ্ঠি বিশেষ করে ২৮,০০০ খামারি এবং উদ্যোক্তা যাদের নিয়ে আমরা এই প্রকল্পের মাধ্যমে কাজ করছি প্রকৃতপক্ষে তাদের ভাগ্যের কতটুকু উন্নয়ন করতে পেরেছি যেটা নিরেপেক্ষ দৃষ্টিতে বিচার করলে আমার দায়িত্ব কতটুকু পালন করেছি তার মূল্যায়ন আমি নিজেই করতে পারব। আমি বিশ্বাস করি আমাদের যার যার অবস্থান থেকে দায়িত্বসমূহ সঠিকভাবেই পালন করছি। প্রশিক্ষন শেষে সকল অংশগ্রহনকারীদের মাঝে প্রশিক্ষন সনদপত্র ও একটি কওে ব্যাগ বিতরণ করা হয়। এনডিপি আরএমটিপি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ মাসুদ মন্ডল প্রশিক্ষন ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০