শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জে ভোটের গাড়ী সুপার ক্যারাভ্যানের মাধ্যমে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উদ্বোধন

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক : অর্থ এবং বিজ্ঞান ও  প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সংস্কার চলমান রাখতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহবান জানিয়েছেন।

ভোটের গাড়ি সুপার ক্যারাভান কর্মসূচির মাধ্যমে সিরাজগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের শুভ উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। 

এ সময় তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় আসিনি, দায়িত্ব পালন করতে এসেছি। দায়িত্ব পালনকালে অনেক কিছুই করতে পেরেছি, আবার অনেক কিছুই করতে পারিনি। আশানুরূপ সংস্কার করতে না পারলেও সব ক্ষেত্রে সংস্কার অনেক দূর এগিয়ে গেছে। এই সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য আগামী ১২ তারিখের গণভোটে আপনারা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিন। ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিলে উন্নয়ন হবে, দেশ এগিয়ে যাবে। মানুষ তার অধিকার ফিরে পাবে। দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। ফ্যাসিবাদী কার্যক্রম বন্ধ হবে। তাই আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকুন।’

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। 

অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও  প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভোটের গাড়ি সুপার ক্যারাভানের মাধ্যমে সিরাজগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের শুভ উদ্বোধন করেন।

মন্ত্রিপরিযদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মহিদুল হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান শুরুর ঘন্টা খানেক আগেই জেলা প্রশাসকের কার্যালয় চত্বর এলাকা লোকারন্য হয়ে যায়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০