শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে আহত ২,নিহত-১
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে মসজিদের ইমাম এবং খতিবদের সাথে মতবিনিময় সভা করলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট): সিরাজগঞ্জ পৌর এলাকার ২১৯ টি মসজিদের ইমাম এবং খতিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই ২০২৫) দুপুরে এসএস রোডস্থ কেন্দ্রীয় জামে মসজিদে মতবিনিময় সভা ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির  অন্যতম সদস্য ও  জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।  
মতবিনিময় সভায়  সভাপতিত্ব করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির  অন্যতম সদস্য ও  জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।  
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলির সদস্য রাজশাহী বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম
বলেন, বিএনপি ইসলামি মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। রাষ্ট্রীয় ৪ টি মূলনীতির মধ্যে মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস স্থাপন করা সংযুক্ত করেছিলেন। তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আপনাদের দোয়া ও সহযোগীতা নিয়ে সরকার গঠন করলে ইসলামের কল্যানে কাজ করবে। মসজিদের ইমাম – মুয়াজ্জিনদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহন করবেন।

অনুষ্ঠানের সভাপতি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির  অন্যতম সদস্য ও  জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন,   
গত ১৭ বছর আমরা একটি দুঃসময় পার করেছি। ১৭ বছর আমরা কেউ স্বাধীন ভাবে কথা বলতে পারি নাই।  এভাবে  আলেম ওলামাদের সাথে কখনো বসা যেতে না।  আর কোন কথা বলতে পারি নাই। সত্য কথা বলতে পারি নাই,  যদি কেউ বলতো তাঁর বিরুদ্ধে অকথ্য নির্যাতন,  পহাত হতো। আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সাথে বসে আপনাদের দুঃখ কষ্ট ভাগ করে নিতে পারছি।  ইনশাআল্লাহ আমরা আগামী ২৬ সালে  ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতা সিরাজগঞ্জের গণ মানুষের নেতা জননেতা আমাদের সকলের অভিভাবক  বিএনপি জাতীয় স্হায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইকে ধানের শীর্ষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। এবং  সিরাজগঞ্জের মন্ত্রী বানাতে হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০