শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে যমুনার চরে বাফুফের প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন সাবেক এমপি রুমানা মাহমুদ

Download Photocard

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের যমুনার চরে বাফুফের প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন সাবেক এমপি রুমানা মাহবুব। যমুনার চর ২-১ গোলে কাওয়াকোলা চরকে পরাজিত করে।

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই “এই শ্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে শুক্রবার বিকালে সিরাজগঞ্জের যমুনা নদী বিধৌত  কাওয়াকোলা চরে  বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং সিরাজগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে চরের খেলোয়াড়দের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ।

যমুনার চর একাদশ এবং কাওয়াকোলার চর একাদশের মধ্যে তারুণ্যের উৎসবের প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর- কামারখন্দ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। 

বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য, টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও সিরাজগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ কামরুল হাসান হিল্টনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান,যুগ্ম সাধারণ সম্পাদক,প্রেসক্লাবের সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর তাজ মোহাম্মদ, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি রেজাউল করিম মিয়া দিলীপ, সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য আলামিন শেখ।

প্রীতি ফুটবল ম্যাচে যমুনার চর একাদশ ২-১ গোলে কাওয়াকোলা চরকে পরাজিত করে। যমুনার চরের পক্ষে দুটি গোলই করেন হাসান ( জার্সি ৯)  ও কাওয়াকোলা চরের একমাত্র গোলটি করেন শাওন ( জার্সি নং ৮) খেলা পরিচালনা করেন রেফারি আবু হানিফ,সহকারী রেফারি আজমহর আলী ও সুলতান মাহমুদ। চতুর্থ রেফারি মোঃ হাফিজ। ধারা বর্ণায় ছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ। 

খেলায় প্রচুর দর্শক সমাগম হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০