শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সিরাজগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মান্না রায়হানের দাফন কাফন সম্পন্ন 

Download Photocard

মোঃ হারুন অর রশিদ খান হাসান :

রবিবার ( ৭ সেপ্টেম্বর)  বাদ আসর সিরাজগঞ্জ পৌর এলাকার ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে মরহুম বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও কবি মান্না রায়হানের জানাজা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় প্রদান করা হয়েছে। এ সময় এক মিনিট নিরবতা পালন করাহয়।

সহকারী কমিশনার ( ভূমি)  মোঃ আফিফান নজরুলের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল  মরহুম বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক ও কবি মান্না রায়হানকে গার্ড অব অনার প্রদান করেন।  এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে তার কফিন জাতীয় পতাকা দিয়ে  আচ্ছাদন করে দেওয়া হয় এবং ফুলের স্তবক দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।  এ সময় বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। 

রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করার আগে জানাজ নামাজ অনুষ্ঠিত হয়।  জানাজা নামাজে ইমামতি করেন ভিক্টোরিয়া হাই স্কুল  জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ আল আমিন।

জানাজা নামাজের আগে মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা  মনি,আব্দুল মজিদ,প্রাক্তন অধ্যক্ষ আখতারুজ্জামান, ফজলুল মনি মুক্তা,আব্দুল মজিদ,আব্দুস সালাম জগলু রহমান,প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান,পৌরসভার সাবেক প্যানেল মেয়র নুরুল হক ও মরহুমের বড় ছেলে অনামিক। এ সময় ছোট ছেলে অমিয় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা নামাজ শেষে রহমতগঞ্জ পৌর কবরস্থানে মরহুমের দাফনকাজ সম্পন্ন করা হয়। 

ভিক্টোরিয়া কোয়ার্টার নিবাসী  মরহুম মুজিবর রহমানের দ্বিতীয়  সন্তান প্রবীণ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা এবং সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য মান্না  রায়হান রোববার ভোর সাড়ে পাঁচটার সময় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ  হাসপাতালে নেওয়ার পথে  তিনি ইন্তেকাল করেন।

(ইন্না লিল্লাহির ওয়া ইন্না ইলাইহির রাজেউন)  মৃতকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।  তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান, আত্নীয় স্বজন, বন্ধুবান্ধব, সাংবাদিক সহকর্মী সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য বীর মুক্তিযোদ্ধা মান্না রায়হানের মৃত্যুতে প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না সহ গণমাধ্যমকর্মীরা গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেছেন। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০