শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে র‍্যাকেট খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধে কলেজ ছাত্র মহতির উপর হামলা

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদকঃ

সিরাজগঞ্জের সয়াধানগড়া দক্ষিণপাড়া এলাকায় প্রকাশ্যে ছাত্র আরাফাত ইসলাম মহাথিরকে (২২) হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। ১৯ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামিয়া সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সক্রিয় কর্মী আরাফাতকে ঘিরে ধরে সন্ত্রাসীরা র‍্যাকেট খেলার বিরোধের জেরে পরিকল্পিত ভাবে হামলা চালায়।

হামলায় নেতৃত্ব দেয় আসামি মোঃ মানিক (৩৫), মোঃ সাগর (২০), মোঃ সোহেল (৪৫) এবং আরও ৪-৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। অভিযোগে বলা হয়েছে, আসামি সাগর হাতে থাকা বার্মিজ চাকু দিয়ে আরাফাতের গলায় আঘাত করার চেষ্টা করে। আরাফাত হাত দিয়ে আঘাত ঠেকানোর চেষ্টা করলে চাকুর আঘাতে তার বাম হাত গুরুতর জখম হয়। এরপর সাগর পুনরায় আঘাত করলে চাকুটি আরাফাতের জ্যাকেট কেটে দেয়।

এছাড়া অন্যান্য আসামিরা এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মেরে আরাফাতের মাথা, ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে ফুলা-জখম করে। এসময় আসামি মানিক আরাফাতের গলা থেকে ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন (মূল্য আনুমানিক ৯০,০০০ টাকা) ছিনিয়ে নেয়।

আরাফাতের ডাকচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত আরাফাত সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

ঘটনার পর আরাফাত বলেন, র‍্যাকেট খেলার কেন্দ্র করে বিভিন্নভাবে আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল৷ আজ আমি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি৷

সিরাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০