শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সিরাজগঞ্জে র‍্যাব-১২ এর অভিযানে জাল নোটসহ যুবক গ্রেফতার

Download Photocard

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ সদর উপজেলার সদানন্দপুর (কড্ডার মোড়) এলাকায় র‍্যাব-১২ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাল নোটসহ মোঃ রঞ্জু আহমেদ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব-১২ সূত্রে জানা যায়, অধিনায়ক র‍্যাব-১২ এর দিকনির্দেশনায় গত ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকাল ৩টা ২৫ মিনিটে সদর কোম্পানির একটি চৌকস দল নাটোর-ঢাকাগামী মহাসড়কের উত্তর পাশে শ্যামলী পরিবহন কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত মোঃ রঞ্জু আহমেদ (৪০) সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বড় হামকুড়িয়া গ্রামের মৃত আফের প্রামাণিকের ছেলে।

অভিযানে তার কাছ থেকে বাংলাদেশী ১,০০০ টাকার ২৯টি, ৫০০ টাকার ৩১টি, ২০০ টাকার ২০টিসহ সর্বমোট ৮০টি জাল নোট (মূল্য ৪৮,৫০০ টাকা) উদ্ধার করা হয়। এছাড়া জাল নোট কারবার থেকে উপার্জিত ৮,৯৯০ টাকা খাঁটি নোট, একটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জসহ আশপাশের এলাকায় জাল টাকার লেনদেন ও ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে পূর্বেও একই ধরনের অভিযোগে মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সদর থানায় নতুন মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০