শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন 

Download Photocard

মোঃ হোসেন আলী ছোট্ট : পরিকল্পিত বনায়ন করি,সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা রং বেরঙের  বেলুন উড়িয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম। 

রবিবার ( ২০ জুলাই ২০২৫) দুপুরের দিকে শহরের মুক্তির সোপানে সিরাজগঞ্জ বন বিভাগ ও সার্বিক সহযোগিতা জেলা প্রশাসন এর আয়োজন জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বর থেকে এক বনার্ঢ়্য শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন মুক্তির সোপানে এসে শেষ হয়। ৭ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতি রায়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক কর্মকর্তা রিজিয়া পারভীন মিষ্টি,জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, বিভাগীয় বন কর্মকতা, সামাজিক বন বিভাগ পাবনা এঁর কাজী তারিকুর রহমান।

অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম বলেন, 

সুন্দর বাংলাদেশ নির্মাণ তৈরি করতে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। প্রতিটি মানুষের উচিত একটি করে বৃক্ষ রোপণ করে দেশকে আরও এগিয়ে নেওয়া। আমি ধন্যবাদ জানাই সিরাজগঞ্জের বন বিভাগকে তারা এই ধরনের আয়োজন করেছেন। আমরা নিজেরাই একটি করে ফলজ ও বনজ বৃক্ষরোপণের মাধ্যমে পেতে পারি সুন্দর একটি পরিবেশ।গাছ হচ্ছে খাদ্য ও সম্পদের ভান্ডার ।প্রতিটি পরিবারে বাড়ির আঙ্গিনায় মকমপক্ষে তিনটি বৃক্ষ রোপন করাসহ সড়কের উভয় পার্শ্বে বৃক্ষরোপণ করে (গ্রীন ও ক্লিন চেম্বার)অক্সিজেন তৈরির ক্ষেত্র তৈরি করে দুষনমুক্ত পরিবেশ নির্মাণ করে দেশকে আরও এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায় বলেন,বলেন, বৈশ্বিক উষ্ণায়নের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষ রোপণের কোন বিকল্প নেই।

আসুন আমরা এই বর্ষা মৌসুমে নিজেরা যে যেভাবে পারি একটি করে ফলজ,বনজ ও ঔষধী বৃক্ষরোপণ করে সুন্দর পরিবেশ গঠনের মাধ্যমে অমূল্য অক্সিজেন গ্রহণ করে

প্রাকৃতিক দুর্যোগকে প্রশমিত করে আমাদের জীবনকে সজীব-সুন্দর ভাবে গোড়ে তুলি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান,বিভাগীয় বন কর্মকতা, সামাজিক বন বিভাগ পাবনা এঁর কাজী তারিকুর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার  সদস্য আব্দুল মজিদ, ডেপুটি কমান্ডার জহুরুল ইসলাম,বিশিষ্ট মুক্তিযোদ্ধা প্রকৌশলী আব্দুল মান্নান,জেলা দপ্তর কমান্ডার আলাউদ্দিন,জেলা নার্সারী মালিক সমিতির মোঃ আকাব্বর আলী,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা কবি নূরনব্বী খান জুয়েল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০