শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে চারস্তরীয় একাডেমিক পদসোপানের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট): সিরাজগঞ্জে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এন্ট্রিপদ নবম গ্রেড ধরে চারস্তরীয় একাডেমিক পদসোপানের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। 

 বুধবার  (২০ আগস্ট২০২৫) সকাল ১১ টায় পৌর শহরের সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 মানববন্ধনে সভাপতিত্ব করেন  বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সালেহা ইসহাক বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ কামরুজ্জামান।  এসময়ে মানববন্ধনে উপস্থিত থেকে দাবী আদায়ের উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোছাঃ লিলি খাতুন, সাথী রানী ঘোষ, রাফি আহম্মেদ, মোহাম্মদ গাজিবুল ইসলাম, গোলাম মোস্তফা সহ – বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ ও সালেহা ইসহাক বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। 

উক্ত মানববন্ধনে শিক্ষকেরা  বলেন, শিক্ষকরা জাতির কারিগর অথচ আজ তারাই বিভিন্নভাবে অবহেলিত হচ্ছে। 

সরকারি চাকরিতে অন্যান্যদের সঙ্গে তাদের বৈষম্য করা হচ্ছে। এসময় তারা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আলাদা করারও দাবি জানান। তাই তারা অতি দ্রুত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এন্টি পদ নবম গ্রেড ধরে চারস্তরীয় একাডেমী পদসোপানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আহব্বান জানান। মানববন্ধন শেষে পরবর্তীতে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে উল্লেখিত বিষয়ে জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। 

 উল্লেখ্য :  দাবি আন্দোলন  মানা না  হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা করা হয়। উক্ত 

সিরাজগঞ্জের প্রধান দুটি মাধ্যমিক শিক্ষাপীঠ  বনোয়ারি লাল সরকারি উচ্চ বিদ্যালয় ও সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০