শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক : এনটিভি ও দৈনিক আমার দেশ পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে সিরাজগঞ্জ শহরের এসবি ফজলুল হক রোডে তাঁর নিজ বাসভবনে এই হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, রাত ৯টার দিকে একটি মোটরসাইকেলে করে তিন যুবক তাঁর বাড়ির সামনে আসে এবং দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। পেট্রোল বোমার বিস্ফোরণে বাড়িতে আগুন লাগলে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় কেউ হতাহত হননি।

ঘটনাটি তাৎক্ষণিকভাবে সিরাজগঞ্জের পুলিশ সুপারকে (এসপি) অবগত করা হলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. নাজরান রউফ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০