শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা নিয়ে মেরিনার্স ইন্ডাস্ট্রিয়াল পার্কের উদ্বোধন

Download Photocard

মোঃ সোহান সেখ :

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকায় নানা আয়োজনের মাধ্যমে মেরিন ইঞ্জিনিয়ারদের প্রতিষ্ঠান ‘মেরিনার্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্যসম্মত খাবার উৎপাদনের নিশ্চয়তা দেওয়া এই প্রতিষ্ঠানে প্রায় ৩০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বাদ মাগরিব নলকা ইউনিয়নের সেনাগাতি এলাকায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ শামিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম, ইউনিয়ন জামায়াতের আমির মোঃ আব্দুল মালেক, সলঙ্গা থানা বিএনপির সহ-সাংগঠনিক মাসুদুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা ফজলুল মতিন মুক্তা।

প্রতিষ্ঠানটিতে স্বাস্থ্যসম্মত উপায়ে মুড়ি, আটা, বিস্কুটসহ বিভিন্ন শিশু খাদ্য তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সুদ ও ঋণমুক্তভাবে ব্যবসা পরিচালনার আশ্বাস দিয়েছে মালিকপক্ষ।

মহান আল্লাহ তায়ালার নিকট মোনাজাতের মাধ্যমে সকল শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উদ্বোধন সম্পন্ন হয়। পরে সবাইকে নিয়ে কেক কাটা হয়।

ব্যবস্থাপনা পরিচালক মোঃ শামিম আহমেদ বলেন, স্বাস্থ্যসম্মত খাবার তৈরির নিশ্চয়তা দিয়েছি আমরা। কেউ কোনো অসঙ্গতি পেলে, আমাদের জানানোর সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও সুদ ও ঋণমুক্তভাবে আমাদের ব্যবসায়িক কার্যক্রম চলমান থাকবে। সিরাজগঞ্জ জেলা ও নলকা গ্রামের অনেক নিম্নবিত্ত মানুষের কর্মসংস্থান এখানে হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০