শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সিরাজগঞ্জে ১টি স্পেশালাইজড ১০০০ শয্যা বিশিষ্ট চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার দাবি সাইদুর রহমান বাচ্চুর

Download Photocard

এইচ এম মোকাদ্দেস,সিরাজগঞ্জঃ

 চীন- বাংলাদেশ মৈত্রী তিনটি স্পেশালাইজড হাসপাতাল স্থাপন করবে চীন। সিরাজগঞ্জে একটি স্পেশালাইজড ১০০০ শয্যা বিশিষ্ট চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন  সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

সাইদুর রহমান বাচ্চু বলেন,চীনের অর্থায়নে  দেশে তিনটি স্পেশালাইজড ১০০০ শয্যা বিশিষ্ট চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। আমরা সিরাজগঞ্জবাসী উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে এর একটি হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি। তিনি বলেন, ঐহিত্যবাহী সিরাজগঞ্জে যমুনা নদীর উপর একটি সড়ক ও একটি রেল সেতু নির্মিত হয়েছে। যার ফলে ঢাকা-উত্তরবঙ্গসহ সারাদেশের সাথে সড়ক, রেল ও নদী পথে যোগাযোগের পথ উন্মোচিত হয়েছে। এখানে  একটি ইকোমিক জোন ও একটি বিসিক শিল্পপার্ক স্থাপন হওয়ায় প্রায় ৮/১০ লাখ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। সিরাজগঞ্জ একটি তাঁত শিল্প,সাহিত্য ও বানিজ্যিক জেলা। এ জেলা দেশের গণতান্ত্রিক যেকোন আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এজন্য বর্তমান সরকারের নিকট সিরাজগঞ্জবাসীর প্রাণের দাবি এ জেলায় একটি স্পেশালাইজড ১০০০ শয্যা বিশিষ্ট চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠা করার। এখানে পর্যাপ্ত জায়গাসহ সড়ক, রেল ও নদী পথে যোগাযোগসহ সকল ব্যবস্থা রয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

এসময়  সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট মো. আনিসুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম মোস্তফা তালুকদার, পরিচালক প্রদীপ কুমার, মশিউর আলম, সাবেক পরিচালক রফিক খান, সিরাজগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার, ডাঃ আব্দুস সামাদ আজাদ খোকনসহ বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০