শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুুতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, বনার্ঢ়্য শোভাযাত্রা ও মহড়া অনুষ্ঠিত

Download Photocard

মোঃ হোসেন আলী ( ছোট্ট) : ” দুর্যোগ প্রস্তুুতিতে লড়ব,  তারুণ্যের বাংলাদেশ গড়ব, এই প্রতিপাদযকে সামনে রেখে সিরাজগঞ্জে ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুুতি দিবস ২০২৬  উদযাপন উপলক্ষে  ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  ( ১০ মার্চ ২০২৬ইং) জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বর জেলা প্রশাসন,  সিরাজগঞ্জ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও এাণ মন্ত্রণালয় এবং জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে এক বনার্ঢ়্য শোভাযাত্রাটি সড়ক প্রদক্ষিণ করে শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে এসে শেষ হয়।  বনার্ঢ্য শোভাযাত্রাটির পূর্বে শোভাযাত্রাটির উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা  ম্যাজিস্ট্রেট
মোঃ আমিনুল ইসলাম। এসময়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক  কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক  মোহাম্মাদ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) গনপতি রায়, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আঃ বাছেদ,।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আঃ বাছেদ, 
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন  সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আমিনুল ইসলাম
বলেন, সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে হবে।  চর অঞ্চলে বিভিন্ন কেল্লা তৈরী করা হয়েছে।  দুর্যোগে আমাদের সম্পদের ক্ষতি কমাতে হবে। , যে কোনো দুর্যোগে যথাযথ পূর্বাভাস,প্রস্তুতি ও ঝুঁকিহ্রাস করে জনগণের জনমালের ক্ষতি কমিয়ে আনা সম্ভব। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকারের নীতি পরিকল্পনায় ইতোমধ্যে দুর্যোগ ঝুঁকি হ্রাস কৌশল অন্তর্ভুক্ত হয়েছে এবং সবধরনের দুর্যোগের প্রস্তুতি সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আঃ বাছেদ বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে। দুর্যোগের ক্ষতি হ্রাসে দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগপরবর্তী প্রস্তুতি কার্যকর ভূমিকা পালন করে। তিনি যেকোনো দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস-সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আ: হান্নান, উপসহকারী প্রকৌশলী মো: মোস্তফা কামাল, 
কালেক্টরেট স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ নুসরাত জাহান নিশা, বেসরকারী স্যাটালাইট টেলিভিশন চ্যানেল  টুয়েন্টি ফোর সিনিয়র রিপোর্টার হীরুকগুণ,  বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউট সম্পাদক মোঃ আব্দুল কাদের ইমন,  হিলফুল ফুযুল মুক্ত রোভার দলের আর এস এল সাংবাদিক মোঃ হোসেন আলী ছোট্ট,  
সহ  বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা ও এনজিও কর্মী,  রোভার স্কাউট,  রেড ক্রিসেন্টের সদস্যরা এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০