শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জ কওমী জুটমিল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

Download Photocard

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী জাতীয় কওমী জুটমিল পুনরায় চালুর দাবীতে জেলা জাতীয়তাবাদী শ্রমিকদল ও জাতীয়তাবাদী পাট শ্রমিকদলের উদ্যোগে  মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রায়পুর কওমী জুটমিল, ১নং মিলগেট সামনে  অনুষ্ঠিত মানববন্ধনটি জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে  বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের (ভারপ্রাপ্ত)  সভাপতি বিশা শেখ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম. এ ওয়াহাব।

মানববন্ধনে বক্তারা বলেন, এই কওমী জুট মিলটি বন্ধ হওয়ায় সিরাজগঞ্জের ‌মেরুদন্ড ভেঙ্গে পড়েছে। বর্তমানে অধিকাংশ মানুষই কর্মহীন হয়ে পড়েছে। কাজের জন‌্য রিকশায় চালা‌নো‌ পেশায় ঝুঁকে পড়েছে। যে কারণে সিরাজগঞ্জে সবসময় যানজট লেগে থা‌কে। বর্তমান সরকার যদি কওমী জুটমীল চালু না করে তাহলে উত্তরবঙ্গের সকল পরিবহন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০