শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জ কাঠেরপুল- কাজিপুর রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ পৌরএলাকার রহমতগঞ্জ কাঠেরপুল থেকে কাজিপুর যাওয়ার মহাসড়ক  রাস্তাটি দীর্ঘ সময়  ধরে খানাখন্দ পরিণত হওয়ায়  গাড়ি চলাচল এবং জনদূর্ভোগের কারনে রাস্তাটি  সংস্কারের দাবিতে এক মানববন্ধন  অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। স্মারক লিপিটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় এর নিকট তুলে দেওয়া  হয়। 

সোমবার  (২ ডিসেম্বর) সকালে ১১ টার দিকে পৌর রহমতগঞ্জ সংলগ্ন কাঠের পুল এলাকায় আমরা সিরাজগঞ্জ বাসীর আয়োজনে এ মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়। 

উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং  জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।

এসময়ে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপি সহ-প্রচার সম্পাদক মোঃ রেজাউল করিম খান,  সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম. দুলাল উদ্দিন আহমেদ, সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সদস্য মোঃ সেলিম সেখ, পৌরএলাকার ৪ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাহফুজার  রহমান তালুকদার, বর্তমান ওয়ার্ড বিএনপি সভাপতি টি.এম. সালাউদ্দিন আলাল। 

উক্ত মানববন্ধন‌টি সঞ্চালনায় করেন, সিরাজগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি মোঃ  জুনায়েদ হোসেন সবুজ। 

এসময়ে মানববন্ধনে স্থানীয় জনসাধারণ, শিক্ষার্থী, মহিলা দলের নেত্রী  এবং স্থানীয় ওয়ার্ড  বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০