শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ গয়লা মধ্যপাড়া এলাকায় শীতার্ত মানুষের পাশে কম্বল বিতরণ

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জের গয়লায় মধ্যপাড়ার এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে গয়লা প্রাচীন জুম্মা পাড়া সমাজের আয়োজনে মরহুম আব্দুল হামিদ খান সাহেবের বাড়িতে এসময় অসহায় ও গরীবদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি ও গয়লা প্রাচীন জুম্মা পাড়া সমাজের উপদেষ্টা মো:আনিসুজ্জামান পাপ্পু খান।

এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গয়লা প্রাচীন জুম্মা পাড়ার সমাজের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শাহজামাল শেখ জামু,মোঃ আবু সাঈদ শেখ,গয়লা প্রাচীন জুম্মা পাড়া সমাজ মোঃ মোখলেছুর রহমান মোখলেছ,পৌর এলাকার ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও গয়লা প্রাচীন জুম্মা পাড়া সমাজের উপদেষ্টা মোঃগোলাম মোস্তফা।

অনুষ্ঠানে বক্তারা বলেন,শীত মৌসুমে দরিদ্র ও দুস্থ মানুষেরা চরম দুর্ভোগে পড়েন। তাদের পাশে দাঁড়ানো সমাজের বিত্তবানদের নৈতিক দায়িত্ব। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।আয়োজকরা আরও জানান,ভবিষ্যতেও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য: এই কর্মসূচির অর্থায়নে ও সার্বিক সহযোগিতায় ছিলেন গয়লা প্রাচীন জুম্মা পাড়া সমাজের সাধারণ সম্পাদক ও কালীবাড়ি আদর্শ বিজনেস সেন্টারের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো:আব্দুল মোতালেব।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০