শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উন্নয়ন ও অগ্রযাত্রায় সহযাত্রী হতে পরিচালক পদপ্রার্থী শফিকুল ইসলাম জিন্নাহ 

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর :

শফিকুল ইসলাম জিন্নাহ ব্যবসায়ী মহলে একজন সৎ, পরিশ্রমী ও সৃজনশীল উদ্যোক্তা হিসেবে পরিচিত। আসন্ন চেম্বার অব কমার্স এন্ড  ইন্ডাস্ট্রি’র নির্বাচনে তাকে গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। 

 ব্যবসায়ী নেতা শফিকুল ইসলাম জিন্নাহ দীর্ঘদিন ধরে ব্যবসায়ী সমাজের উন্নয়ন,সংগঠনের কার্যক্রমে স্বচ্ছতা এবং তরুণ উদ্যোক্তাদের সহায়তায় তার সক্রিয় ভূমিকা তাকে আলোচনায় নিয়ে এসেছে।

নির্বাচনকে সামনে রেখে তিনি ব্যবসায়ী সমাজের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন। তিনি বলেন, “ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ তৈরি ও তরুণ উদ্যোক্তাদের উন্নয়নে আমি কাজ করতে চাই। ব্যবসায়ী সমাজের পাশে থেকে তাদের অধিকার আদায়ে আমি সবসময় অঙ্গীকারবদ্ধ। 

শফিকুল ইসলাম জিন্নাহ আরো জানান,আসন্ন ৬ ডিসেম্বর সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে আমার ভোটার নং অ-৫৮। আমি সকলের দোয়া ও ভালোবাসা চাই। ব্যবসায়ীদের কল্যাণে স্বচ্ছ,জবাবদিহিমূলক ও আধুনিক চেম্বার গড়াই আমার মূল লক্ষ্য। সুযোগ পেলে সিরাজগঞ্জের বাণিজ্যকে আরও গতিশীল করতে নিবেদিতভাবে কাজ করবো।

উল্লেখ্য: ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের প্রত্যাশা উন্নয়নমুখী ভাবনা ও ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি চেম্বারের পরিচালনা পর্ষদে নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০