ছাম্মি আহমেদ আজমীর :
আসন্ন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬–২০২৭ কে সামনে রেখে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। এরই মধ্যে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করা অ্যাসোসিয়েট গ্রুপের প্রার্থী গৌর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী দিলীপ গৌর ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ী মহলে তার নাম সর্বাধিক আলোচনায় থাকছে। সততা,নিষ্ঠা,সংগঠনের প্রতি দায়িত্ববোধ এবং ব্যবসায়ী সম্প্রদায়ের উন্নয়নে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতার কারণে ভোটারদের আস্থা দ্রুতই তার দিকে ঝুঁকছে। অনেক ব্যবসায়ী জানিয়েছেন, তরুণ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে দিলীপ গৌর চেম্বারের কার্যক্রম আরও গতিশীল করতে সক্ষম হবেন বলেই তারা মনে করেন।
এদিকে ভোটার নম্বর এ-৯২ নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে দিলীপ গৌর ব্যবসায়ী ও সাধারণ সদস্যদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন,নির্বাচিত হলে চেম্বারের সেবামূলক কার্যক্রম সম্প্রসারণ,সদস্যদের বাণিজ্যিক সুবিধা বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
ব্যবসায়ীক অঙ্গনে তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা নির্বাচনে তাকে এক ধাপ এগিয়ে রাখছে বলে মনে করছেন সমর্থকরা।






