শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ চেম্বার নির্বাচনে প্রেসিডেন্ট পদে সাইদুর রহমান বাচ্চু জনপ্রিয়তার শীর্ষে

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জ জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আসন্ন ৬ ডিসেম্বর নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইদুর রহমান বাচ্চু এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ব্যবসায়ী সমাজ,তরুণ উদ্যোক্তা থেকে শুরু করে চেম্বারের বিভিন্ন স্তরের সদস্যদের মাঝে তার প্রতি আস্থা ও সমর্থন দিন দিন বেড়ে চলেছে।

চেম্বারের উন্নয়ন,ব্যবসায়ী বান্ধব পরিবেশ তৈরির পরিকল্পনা এবং দীর্ঘদিনের সংগঠনিক অভিজ্ঞতার ভিত্তিতে সাইদুর রহমান বাচ্চুকে অনেকে সামনে দেখছেন নতুন নেতৃত্বের অন্যতম সম্ভাবনাময় ব্যক্তি হিসেবে। মাঠপর্যায়ের ব্যবসায়ীদের সাথে তাঁর ঘনিষ্ঠতা,সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ গ্রহণ এবং সবার সাথে আন্তরিক আচরণ তাকে অন্যদের তুলনায় আরও জনপ্রিয় করে তুলেছে। ব্যবসায়ী নেতারা বলছেন,বর্তমান পরিস্থিতিতে দূরদর্শী ও কর্মমুখী নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক এমন সময় সাইদুর রহমান বাচ্চুর মতো অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিত্ব প্রেসিডেন্ট পদে থাকলে চেম্বারের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তাদের বিশ্বাস। সদস্যদের প্রত্যাশা চেম্বারের সার্বিক উন্নয়নে তিনি ইতিবাচক ভূমিকা রাখবেন এবং ব্যবসায়ীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে তার জনপ্রিয়তা আরও বাড়ছে বলে জানিয়েছেন চেম্বার সংশ্লিষ্টরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০