শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ (অনূর্ধ্ব-১৪) এর উদ্বোধন

Download Photocard

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে তারুণ্যের উৎসবে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী-২০২৫ -২৬ এর আওতায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ
(অনূর্ধ্ব-১৪) ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। এতে বাছাইকৃত ৪০ জন বালক-বালিকা অংশগ্রহন করে।
সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে,মঙ্গলবার (২১ অক্টোবর) জেলা সমাজসেবা কার্যালয় ও সিরাজগঞ্জ সরকারি শিশু পরিবার পুকুরে- মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খাঁন জার্সি উন্মোচন ও প্রশিক্ষণের উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিবন্ধী সাহায্য কেন্দ্রের জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাসেম, যুবউন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক মোঃ শরীফুল ইসলাম, সাবেক জাতীয় দলের ফুটবল খেলোয়াড় এ.কে.এম ফরিদুজ্জমান স্ট্যালিন, মহিউদ্দিন ইবনুল সিরাজী প্রমুখ।
এছাড়াও সাবেক খেলোয়াড়, কোচ ও ক্রীড়া সংগঠকসহ বিভন্ন বিদ্যালয়ের সহকারী ক্রীড়া শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সাতাঁর প্রশিক্ষণের কোচ ও পরিচালনার দায়িত্বে ছিলেন, পাইকপাড়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ হাফিজুল ইসলাম, সহকারী কোচ মোঃ জাহাঙ্গীর আলম, জাহানারা উচ্চ বিদ্যালয়ের আরমান হোসেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী জানান, মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণে (অনূর্ধ্ব -১৪) ৭০ জন সাঁতারু হতে বাছাইকৃত ৪০জন বালক-বালিকাদের নিয়ে মাসব্যাপী ২১ টি সেশন কার্যক্রমের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কওমী জুট মিলস হাইস্কুল, সিরাজগঞ্জের শিক্ষক মোঃ নাজমুল হোসেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০