শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জ জেলা ছাত্র দলের উদ্যোগে জুলাই আগষ্টের গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক  সমাবেশে যোগদান 

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র  সিরাজগঞ্জ জেলা শাখার অন্তর্ভুক্ত জেলা জাতীয়তাবাদী ছাত্র দল, সিরাজগঞ্জ জেলা শাখা জুলাই আগষ্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিরাজগঞ্জ জেলা ছাত্র দল, ঢাকা শাহবাগে সমাবেশে যোগদান করেছে। 

রবিবার (০৩ জুলাই ২০২৫) সকালর দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সেরাজের নেতৃত্বে বিশাল বাস বহর ঢাকা শাহবাগ,সমাবেশে যোগদান করেছেন। সিরাজগঞ্জ জেলা ছাত্রদলকে সার্বিক ভাবে সহযোগিতা করছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু  এবং সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি রুমানা মাহমুদ এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু  সহ অনন্য নেতৃবৃন্দ সকল কে ধন্যবাদ।

উল্লেখ্য-  : সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংগঠনটি। আয়োজকরা আশা প্রকাশ করছেন, সারাদেশ থেকে কয়েক লাখ নেতা-কর্মী এতে যোগ দেবেন। 

আজ বেলা আড়াইটায় আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের সমাবেশ শুরু হবে। গতকাল সন্ধ্যার পর থেকেই সমাবেশস্থলে হাজারো নেতা-কর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এ ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এ ছাড়া সমাবেশে দলটির সিনিয়র নেতাদের পাশাপাশি সাবেক ছাত্রনেতারাও উপস্থিত থাকবেন। সমাবেশের কারণে জনদুর্ভোগের জন্য সংগঠনটির পক্ষ থেকে অগ্রিম দুঃখ প্রকাশ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০