শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী পালিত

Download Photocard

হারুন অর রশিদ খান হাসান :
সোমবার ( ১৯ জানুয়ারি)   মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক বীর উত্তম মুক্তিযোদ্ধা  বিএনপির প্রতিষ্ঠাতা  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপি নানা কর্মসূচী পালন করেছে।
ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ইবি রোডস্থ দলীয় অফিসে জাতীয় ও  দলীয় পতাকা উত্তোলন করা হয়।  সকাল সাড়ে ১০টার সময় দলীয় অফিসে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সন্ধ্যার পর পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর দুলালের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক  মোঃ রাশেদুল হাসান রনজের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি আনিসুজ্জামান পাপ্পু, নাজমুল হাসান তালুকদার রানা,আব্দুল কাদের সেখ, মতিয়র রহমান, রকিবুল  হাসান রতন,জাহাঙ্গীর হোসেন ভুইয়া সেলিম,জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম খান,যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক ও  প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান,সাংগঠনিক সম্পাদক  মির্জা মোস্তফা জামান, আলমগীর আলম, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল,স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম সরকার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মোরাদুজ্জামান মুরাদ, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বিশা সেখ, জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রনজু, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ জুনায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম সিরাজ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা নুরুন্নবী হুসাইন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০