শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জ জেলা বিএনপি’র দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

Download Photocard

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিরাজগঞ্জ জেলা বিএনপি’র দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। আজ শনিবার (১ নভেম্বর ২০২৫খ্রীঃ) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পূর্বে বহিষ্কৃত সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ মজিবর রহমান লেবু এবং যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন এর বিরুদ্ধে গৃহীত বহিষ্কারাদেশ দলীয় সিদ্ধান্ত মোতাবেক প্রত্যাহার করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে পুনরায় দলীয় প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু ও যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে কেন্দ্রে বহিষ্কারের সুপারিশ পাঠিয়েছিলেন সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এরপর মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলার ৮ নেতাকে বহিষ্কার জানানো হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০