মোঃ হোসেন আলী (ছোট্ট) :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম পালনের লক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির বিশেষ জরুরি নির্দেশনা দিয়েছেন উত্তরবঙ্গের শিংহ পুরুষ স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু।
শনিবার সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাাশ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এর সত্যতা নিশ্চিত করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী ও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে গঠিত শৃঙ্খলা কমিটির সভায় আলোচনান্তে নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়েছেঃ-
১। ১ সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালীতে কেউ রং খেলতে পারবে না।
২। ১ সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালীতে কোন সাউন্ড সিস্টেম, ডিজে বক্স ব্যাবহার করতে অথবা মাইক ব্যাবহার করতে পারবেনা।
৩। জনদুর্ভোগ হয় এমন কোন কার্যকলাপ করা যাবে না, এ বিষয়ে সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে।
৪। মিছিলের সামনে সাংবাদিকবৃন্দ ছাড়া কেউ ভিডিও করার অজুহাতে থাকতে পারবেনা।
৫। শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ নির্দিষ্ট পোষাক পড়ে র্যালির শৃংখলা রক্ষা করবে। শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। কেউ এই নির্দেশনা অমান্য করলে সাংগঠনিক শাস্তির মুখোমুখি হতে হবে।
উপরোক্ত সিদ্ধান্ত সমূহ কঠোরভাবে পালনের জন্য নির্দেশনা প্রদান করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।






