শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি স. ম দৌলত উদ্দিন’র খোঁজ খবর নিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ

Download Photocard

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি, পানি উন্নয়ন বোর্ড সিবিএ’র বারবার নির্বাচিত সভাপতি, জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট রাজনৈতিক,সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিত্ব, স, ম, দৌলত উদ্দিন এর বাসভবনে তাকে দেখতে যান জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও পানি উন্নয়ন বোর্ড কেন্দ্রীয় জাতীয়তাবাদী শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সংগ্রামী সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জু। উল্লেখ্য যে, স, ম, দৌলত উদ্দিন জেলা বিএনপি’র সংগ্রামী দপ্তর সম্পাদক, সাবেক ছাত্রনেতা তানভীর মাহমুদ পলাশের পিতা।

দিনব্যাপী সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সম্মেলন করে আহবায়ক কমিটি ঘোষণা শেষে জুবলি বাগানস্থ স, ম দৌলত উদ্দিন এর বাসভবনে আরো উপস্থিত ছিলেন,পানি উন্নয়ন বোর্ড কেন্দ্রীয় জাতীয়তাবাদী শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, কার্যকরী সভাপতি দিদার হোসেন, সহ-সভাপতি মোঃ এনাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর হোসেন ও দপ্তর সম্পাদক জনাব মোঃ মোজাম্মেল হক।

এ সময় জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক, জেলা বিএনপির মিডিয়া সেলের যুগ্ম আহবায়ক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, বিএনপি নেতা আনোয়ারুল আজিম, ছাত্র সমন্বয়ক ও সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী এস এম জুয়েল রানা ও ছাত্রদল নেতা ঈদুল প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০