শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সিরাজগঞ্জ ডিসি লেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো যৌথ বাহিনী

Download Photocard

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জ পৌর শহ‌রের শহীদ মিনারের পশ্চিম পাশ বাজার স্টেশন থে‌কে কালেক্টরেট স্কুলগামী সড়ক সংলগ্ন ডিসি লেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল হতে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে যৌথ বাহিনী।

তথ্যসূত্রে জানা যায়, ডি‌সি লেকের জমিটি বাংলাদেশ রেলওয়ের সম্পত্তি ছিল। যথাযথ ব্যবস্থাপনা না করার কারণে ১৯৭৮ সা‌লের রেকর্ডে ব্যক্তি মালিকানায় রেকর্ড ভুক্ত হয়। পরবর্তীতে সরকারি পক্ষ থেকে মামলা করা হয়। মামলায় মালিকানা পক্ষ নিজেদের পক্ষে রায় পায়। সরকারি পক্ষ থেকে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। বর্তমানে মামলাটি চলমান রয়েছে। 

সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আফিফান নজমু ব‌লেন, প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন-২০০০ অনুযায়ী, কোনো পুকুর, জলাশয়, নদী, খাল ভরাট করা বেআইনি। আইনের ৫ ধারা অনুযায়ী, প্রাকৃতিক জলাধার হিসেবে চিহ্নিত জায়গার শ্রেণি পরিবর্তন বা অন্য কোনোভাবে ব্যবহার, ভাড়া, ইজারা বা হস্তান্তর বেআইনি। এই আইনের বলে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর থানা পুলিশের মোবাইল টিম, বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মিজান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০