শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ তায়কোয়ান্দো দলের ৫ টি স্বর্ণপদক ২ টি রৌপ্য পদক,১ তাম্র পদক, পুমসে ৩ টি পদক পেয়ে  রানার্স অর্জন 

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ 
সিরাজগঞ্জ তায়কোয়ান্দো দলের ৫ টি স্বর্ণপদক ২ টি রৌপ্য পদক, ১ তাম্র পদক পেয়ে রানার্স  অর্জন করেছে। সিরাজগঞ্জ  তায়কোয়ান্দো দলের গৌরব অর্জন করে, আপন আহমেদ (স্বর্ণপদক),  শরিফুল ইসলাম ( স্বর্ণপদক), আতিক হাসান ( স্বর্ণপদক), আশা খাতুন(স্বর্ণপদক), সামিয়া আক্তার সিলভি মায়া (স্বর্ণপদক), রাকিব হোসেন (রৌপ্য পদক) 
আকাশ আহমেদ (রৌপ্য পদক) এবং শাহানুর ইসলাম (তাম্রপদক)  পায় এবং পুমস ক্যাটাগরিতে আরও তিনটি পেয়েছে মোট ১১ টি পদক পেয়ে   দেশের এবং সিরাজগঞ্জ জেলার গৌরবোজ্জ্বল  করে সুনাম বয়ে এনেছেন। 
বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাসিয়ামে- ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৫ খ্রিঃ অনুষ্ঠিত “মহান স্বাধীনতা দিবস তায়কোয়ানডো প্রতিযোগিতা- ২০২৫ খ্রিঃ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  সিরাজগঞ্জ তায়কোয়ান্দো দল রানার্স অর্জন করে  উক্ত ১১ জন শিক্ষার্থী। 

উক্ত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে  পুরস্কার বিতরণ করেন, জাতীয় ক্রীড়া পরিষদ, ঢাকার সহকারী পরিচালক (ক্রীড়া)  সাজিয়া আফরিন। এছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদ, ঢাকার যুগ্ম-সচিব ও পরিচালক ( পরিকল্পনা ও উন্নয়ন), পরিকল্পনা শাখা’র  মোঃ আজমুল হক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,  রাষ্ট্রিয় পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট ক্রীড়া সংগঠক  ও বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশ সহ দেশের ১০ টি জেলা ক্রীড়া সংস্থা ও ১০ টি ক্লাব হতে প্রায় ৩ শতাধিক তায়কোয়ানডো প্রতিযোগি বিভিন্ন ক্যাটাগরীতে অংশ গ্রহণ করে। 
 সিরাজগঞ্জ তায়কোয়ান্দো দলের  রানার্সআপ অর্জন করায়   সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সুযোগ্য  জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী, বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক রাষ্ট্রীয় ক্রীড়া পদক প্রাপ্ত মোঃ মাহমুদুল ইসলাম রানা,  বাংলাদেশ তায়কোয়ানদো ক্লাবের  এক্সিকিউটিভ কমিটির মেম্বার  মোঃ পলাশ মিঞা, মোঃ মোসলেম মিয়া, সিরাজগঞ্জ জেলা তায়কোয়ানদো ক্লাবের কোচ মোঃ বাবুল হোসেন, ম্যানেজার সালাউদ্দিন তন্ময় সহ সদস্য অন্যান্যরা অভিনন্দন জানিয়েছেন । 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০