মোঃ হোসেন আলী ছোট্ট : সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে শেষ হওয়া সিরাজগঞ্জ সদর দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২৬-২০২৭) নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা ও আলোচনা সভা এবং বিজয়ী কমিটিকে ফুলেল শুভেচছা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ২৫ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১১ টায় সদর সাব রেজিস্ট্রার অফিস ও জেলা রেজিস্ট্রারের কার্যালয় এবং সদর দলিল লেখক সমিতির আয়োজনে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
সিরাজগঞ্জ সদর দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬-২০২৭) নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ ও সভাপতি মোঃ আব্দুল মমিন তারা, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব সহ নির্বাচিত সদস্যদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন সদর সাব রেজিস্ট্রার ইশরাত জাহান।
নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ হলেন, সভাপতি “মোঃ আব্দুল মমিন তারা”সাধারণ সম্পাদক -মোঃ হাবিবুর রহমান হাবিব, সহ সভাপতি -মোঃ সালাহউদ্দিন খান ও মোঃ হাসান মাহমুদ হাবিল””সহ সাধারণ সম্পাদক – মোঃ মনিরুজ্জামান

সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ আলী”” কোষাধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন জিন্নাহ,দপ্তর সম্পাদক মোঃ আল আমিন সরকার”কার্যকরী সদস্য – মোঃ আলী হাসান, মোঃ আব্দুল মতিন,মোঃশাহাদাত হোসেন মাহমুদ এবং মোঃ আব্দুল আলিম মন্ডল।






