শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

সিরাজগঞ্জ সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক আন্ত: কলেজ শাখা ফুটবল টুনামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন করলেন-অধ্যক্ষ প্রফেসর মোঃ মহীদুল হাসান

Download Photocard

মোঃ  হোসেন আলী (ছোট্ট) :: সিরাজগঞ্জ সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক আন্ত: কলেজ শাখা ফুটবল টুনামেন্ট ২০২৫ এঁর  উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ৩০ নভেম্বর ২০২৫) পৌর শহরের ঐতিহ্যবাহী বিদ্যোপীঠ সিরাজগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণ মাঠে সিরাজগঞ্জ সরকারি কলেজের আন্ত: কলেজ শাখা ফুটবল টুনামেন্ট কমিটির আয়োজনে উচ্চমাধ্যমিক আন্ত: কলেজ শাখা ফুটবল টুনামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন  সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ হুমায়ুন খালিদ, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আন্ত: কলেজ শাখা ফুটবল টুনামেন্টের উদ্বোধন করেন সিরাজগঞ্জ সরকারি কলেজে’র অধ্যক্ষ প্রফেসর মোঃ মহীদুল হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মোঃ মহীদুল হাসান
বলেন, নিয়মিত খেলাধুলার চর্চা তরুণদের মাদক, সন্ত্রাস সহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। খেলাধুলা একজন তরুণকে শৃঙ্খলাবোধ, অধ্যবসায় শেখায়, তার মধ্যে দায়িত্ববোধ ও কর্তব্যপরায়ণতা তৈরি করে। তাই সুন্দর ও সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। আজ এই কলেজে উচ্চমাধ্যমিক আন্ত: কলেজ শাখা ফুটবল টুনামেন্ট ২০২৫ এ আশোজন করায় আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে। খেলাধুলা শিক্ষার্থীদের মনকে উৎফুল্ল করে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন,  
সিরাজগঞ্জ সরকারি কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক
মোঃ সাইদুল ইসলাম,  ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান
প্রফেসর ফেরদৌসী আরা,  বাংলা বিভাগের অধ্যাপক এ এইচ এম জাহাঙ্গীর আলম,  সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম তালুকদার,  এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের শরীর চর্চা শিক্ষক মোঃ আব্দুর রশিদ, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার জাতীয়তাবাদী ছাত্র দলের আহবায়ক মোঃ জুয়েল সেখ, সহ কমিটির সকল সদস্য সহ – অত্র কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ঃ খেলায় ২ এবং ২ গোলে  ড্র হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০