শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর আংশিক) আসনে মনোনয়ন পেলেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সেলিম রেজা

Download Photocard

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে ৩৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর-২০২৫ খ্রিঃ) রাজধানী ঢাকা’র গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে- বিএনপির (দলটি’র) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।
ঘোষণায় সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর আংশিক) আসনে মনোনয়ন পেয়েছেন কাজিপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সেলিম রেজা। তবে মনোনয়নপ্রত্যাশী হয়েও মনোনয়ন পাননি জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা, যিনি জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ন-আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য।
তবে ২০১৮ খ্রিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির প্রার্থী হয়েছিলেন, জাতীয় পুরস্কার প্রাপ্ত, জনপ্রিয় কন্ঠ শিল্পী কনকচাঁপা। ওই সময় আওয়ামী লীগের প্রার্থী ছিলেন, প্রয়াত মোহাম্মদ নাসিম। নির্বাচনী প্রচারে বাধার অভিযোগ এনে তিনি বগুড়ায় সংবাদ সম্মেলনও করেছিলেন।
সেসময় সিরাজগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কাছে নিরাপত্তা চেয়ে না পেয়ে জীবননাশের আশঙ্কায় নিজ নির্বাচনী এলাকা ছেড়ে পার্শ্ববর্তী বগুড়ায় আশ্রয় নিয়েছিলেন। ওই নির্বাচনে মোহাম্মদ নাসিম পেয়েছিলেন ৩’ লাখ ২৪ হাজার ৪৩৬ ভোট ও কনকচাঁপা পেয়েছিলেন ১ হাজার ৭২ ভোট। এর আগে (৩ নভেম্বর-২০২৫ খ্রিঃ) বিএনপি সারাদেশের ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছিল। ওই তালিকায় সিরাজগঞ্জ-১ আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি। নতুন ঘোষণার মধ্য দিয়ে এ আসনের প্রার্থী চূড়ান্ত করা হলো।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০