শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ করলেন জাভেদ হাসান মাহমুদ

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে ধানের শীষের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ করলেন তাঁর ভাতিজা জাভেদ হাসান মাহমুদ।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের সয়াধানগড়া, রহমতগঞ্জ ও কাঠেরপুল এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন তিনি। বিএনপি প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর ছোট ভাই সাবেক পৌর চেয়ারম্যান মনজুর হাসান মাহমুদ খুশির ছেলে জাভেদ হাসান মাহমুদ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে চাচার পক্ষে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, সিরাজগঞ্জের উন্নয়নে ধানের শীষের কোন বিকল্প নেই। জাভেদ হাসান মাহমুদের উপস্থিতিতে তৃণমূলের ভোটারদের মাঝেও উৎসাহের সৃষ্টি হয়। এ সময় সাধারণ জনগণ তাকে স্বাগত জানিয়ে ধানের শীষে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন। গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন, জিয়া সাইবার ফোর্সের দপ্তর সম্পাদক রাসেল রহমান, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রুপক, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আহসানুল কবির শাওন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি শফিকুল ইসলাম মিলন, থানা কৃষকদলের সহ-সভাপতি আনোয়ারুল আজিম, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রতন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনিস চৌধুরী, ৮ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোবারক আলী সুজন ও ছাত্রদল নেতা সোহান প্রমূখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০