শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সিরাজগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী প্রফেসর ড. আব্দুস সামাদের ঈদ শুভেচ্ছা

Download Photocard

নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর শায়খ ড. মাওলানা মোহাম্মাদ আব্দুস সামাদ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ-উল-আযহা ত্যাগ ও কোরবানির মহান আদর্শে আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, সম্প্রীতি ও ন্যায়ের পতাকা উড্ডীন করতে হবে। আসুন, কোরবানির আত্মত্যাগের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করি।”

প্রফেসর ড. আব্দুস সামাদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকাস্থ বাদশাহ ফয়সাল জামে মসজিদ- এর খতিব এবং প্রাক্তন প্রফেসর – মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা। তিনি দীর্ঘদিন ধর্মীয় ও শিক্ষাক্ষেত্রে সক্রিয় থেকে জনগণের আস্থা অর্জন করেছেন।

এলাকার বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, “রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা অঞ্চলের বহু রাস্তা এখনও কাঁচা ও চলাচলের অনুপযোগী, যেখানে পাকা রাস্তা, সেতু ও যানবাহনের উন্নয়ন জরুরি। প্রতিবছর বন্যা ও প্রাকৃতিক দূর্যোগে বসতভিটা ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু নেই কোনো কার্যকর ব্যবস্থাপনা। আধুনিক কৃষি ও সেচ সুবিধার অভাব, তরুণদের কর্মসংস্থানের সংকট এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত ডাক্তার ও ওষুধ না থাকাও অন্যতম সমস্যা।”

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “নির্বাচিত হলে আমি এই অঞ্চলের প্রতিটি সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করব ইনশাআল্লাহ। উন্নয়ন, ন্যায় ও পরিচ্ছন্ন রাজনীতিই হবে আমার মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “সিরাজগঞ্জ-৩ আসনের প্রতিটি মানুষ আমার হৃদয়ের গভীরে স্থান করে নিয়েছে। আমি আপনাদের পাশে থেকে আপনাদের অধিকার ও সম্মান রক্ষায় সর্বদা সচেষ্ট থাকব ইনশাআল্লাহ।”

ঈদের এই পবিত্র ও আনন্দঘন মুহূর্তে তিনি দেশবাসী, বিশেষ করে রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০