শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সিলেটে ১ কোটি ৩০ লাখ টাকার চোরাচালান পণ্য,গরু ও মহিষ জব্দ

Download Photocard

সিলেট প্রতিনিধি : সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে আজ ও গতকাল দুই জেলার সীমান্তবর্তী এলাকায় সংগ্রাম, ডিবিরহাওর বিশেষ ক্যাম্প, বিছনাকান্দি, প্রতাপপুর, তামাবিল, দমদমিয়া, কালাইরাগ এবং বাংলাবাজার বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল ভারতীয় গরু, মহিষ, শাড়ি, কমলা, চিনি, সন পাপড়ি, জিরা, কসমেটিকস সামগ্রী, কম্বল, চকলেট, জুস, সিনকারা সিরাপ এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করে। এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় শীতের কম্বল, সাবান, নিভিয়া সফট ক্রিম, সানসিল্ক শ্যাম্পু, পন্ডস ফেসওয়াশ, শাড়ি, বডি লোশন, অলিভ ওয়েল, চকলেট, সিগারেট জব্দ করে।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল নজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে এ সকল চোরাচালানি মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানি মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০