শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, ইতালী শাখা’র উদ্যোগে রমজান উপল‌ক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

Download Photocard

শহিদুল ইসলাম, সিলেট প্রতিবেদক::

সামাজিক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, ইতালী শাখা’র উদ্যোগে ইতালি শাখা’র যুগ্ম আহবায়ক, বি‌শিষ্ট সমাজ সেবক ইতালী প্রবাসী মানবিক ব্যক্তি আতিকুর রহমান এর শ্রদ্ধেয় পিতা মরহুম ফারুক মিয়া’র স্বরণে প‌বিত্র মা‌হে রমজান উপল‌ক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হ‌য়ে‌ছে।

আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্প‌তিবার, বিকাল ৪ টায়  সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের জিবদাড়া গ্রামের অসহায় দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

মহতী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম। অত্র এলাকার মুরব্বি মো. আলাউদ্দীনের সভাপতিত্বে ও সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কবি নূরুদ্দীন রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মুছিবুর রহমান, মোস্তাক আহমদ, খোকন মিয়া, দবির তালুকদার, শামসুর রহমান প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, পবিত্র মাহে রমজান আত্মসংযম, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এই মাসে সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব।  ইতালী শাখা’র উদ্যোগে ইতালি শাখা’র যুগ্ম আহবায়ক আতিকুর রহমান এর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। রমজানের শুরুতেই খাদ্য সহায়তা দেওয়ার মাধ্যমে তিনি অসহায় পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দরিদ্র ও পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর উন্নয়নে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমরা আশা প্রকাশ করছি, ভবিষ্যতেও সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এ উপজেলায় সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে প্রায় অর্ধশত অসহায় বিধবা ও দরিদ্র মানুষের মাঝে মাহে রমজানের উপহার হিসেবে খেজুর, ডাল, চাল, তেল, ছোলা, বেসন, চিনি, মুড়ি ও চিড়া বিতরণ করা হয়। এমন মানবিক উদ্যোগ অসহায় মানুষের রমজান পালনে সহায়ক হবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০