শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সোশ্যাল ইমপ্যাক্ট এন্ড এডভোকেসি বিষয়ক ওয়ার্কশপে এম.এম কামরুল হাসান এর যোগদান ও সনদ ও বাংলাদেশ স্কাউটস’র পক্ষে ক্রেস্ট গ্রহণ

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট): এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউটস আয়োজিত মালয়েশিয়ার কুয়ালালামপুরে হোটেল আনকাসা তে সোশ্যাল ইমপ্যাক্ট এন্ড এডভোকেসি বিষয়ক ওয়ার্কশপে বাংলাদেশ স্কাউটস এর পক্ষ থেকে বাংলাদেশ স্কাউটসের  প্রতিনিধি হিসেবে চারজন ওয়ার্কশপে যোগদান করেন তারা হলেন,  সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সেবা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি ও (প্রেসিডেন্ট রোভার স্কাউট)  এম.এম কামরুল হাসান , সরকারি বুলবুল কলেজ
পাবনার ডক্টর শফিকুল ইসলাম, যশোর ক্যান্টনমেন্ট কলেজের
জিয়াউল ইসলাম রাসেল, , গোল্ডেন ঈগল এয়ার স্কাউট গ্রুপের
মোহসিনুজ্জামান খান। এসময়ে ৫ দিনব্যাপী সোশ্যাল ইমপ্যাক্ট এন্ড এডভোকেসি বিষয়ক ওয়ার্কশপে সফল অংশগ্রহণকারী  হিসেবে সনদ ও ক্রেস্ট হাতে তুলেদেন মালয়েশিযার জাতীয় প্রধান  স্কাউট মেজর জেনারেল (অব) প্রফেসর দাতো ডক্টর হাজী মোহাম্মদ জিন বিদিনকে ও এশিয়া‑প্যাসিফিক স্কাউট অঞ্চলের বর্তমান রিজিওনাল ডাইরেক্টর জে  আর প্যানগিলিনান ও মালয়েশিয়া সংসদের নিম্নকক্ষ এর বর্তমান মাননীয় স্পিকার জোহারী আব্দুল এর নিকট থেকে।
উল্লেখ্য: সোশ্যাল ইমপ্যাক্ট এন্ড এডভোকেসি বিষয়ক ওয়ার্কশপে মালয়শিয়ার কুয়ালালামপুরে হোটেল আনকাসা তে ২৫- থেকে ২৯ জুন পর্যন্ত চলে এখানে বাংলাদেশ স্কাউটসের পক্ষ থেকে  বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি এই অঞ্চলের দেশগুলোর সামনে তুলে ধরা হয়।  এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১৫ টি দেশ থেকে ৮০ জন এই ওয়ার্কশপে অংশগ্রহণ করে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০