শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা

Download Photocard

এস. এম. জালাল উদ্দীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
কানাডার জাতীয় রাজনীতিতে নতুন ইতিহাস গড়ে চমক দেখালেন মৌলভীবাজারের কৃতি সন্তান ডলি বেগম। কানাডার পার্লামেন্টে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়ে তিনি প্রবাসী বাংলাদেশিদের জন্য গর্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জানা গেছে, ডলি বেগম কানাডার স্কারবোরো সাউথওয়েস্ট আসন থেকে নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ওন্টরিয়া প্রদেশের প্রাদেশিক নির্বাচনে একই এলাকার প্রতিনিধি হিসেবে টানা তিনবার বিজয়ী হয়ে নিজের রাজনৈতিক দক্ষতার স্বাক্ষর রাখেন।

তিনি মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাজরাকোনা গ্রামের মেয়ে। তার এই সাফল্যে জন্মভূমি মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ ও গর্বে উদ্বেলিত।

নির্বাচনে জয়লাভের পর নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি বলেন, স্কারবোরো সাউথওয়েস্টের জনগণ তাকে যে আস্থা ও ভালোবাসা দিয়েছেন, তা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। তিনি প্রতিশ্রুতি দেন, সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করবেন।

এছাড়া তিনি কানাডার সাবেক কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মার্ক কার্নি এবং লিবারেল পার্টির সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ডলি বেগম তার বক্তব্যে আরও জানান, তিনি পরিবার, শ্রমজীবী মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করবেন। পাশাপাশি উন্নত গণপরিবহন ও অবকাঠামো গড়ে তোলার বিষয়েও তিনি সোচ্চার থাকবেন।

তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া শত শত স্বেচ্ছাসেবকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই বিজয় শুধু তার একার নয়, বরং পুরো কমিউনিটির সম্মিলিত সাফল্য।

তার এই ঐতিহাসিক অর্জন প্রবাসে বাংলাদেশি নারীদের জন্য এক নতুন অনুপ্রেরণার দিগন্ত উন্মোচন করেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০