শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

হত্যাচেষ্টা ও বিষ্ফোরক মামলায় তাড়াশ উপজেলা আওয়ামীলীগের ৮ নেতাকর্মী কারাগারে

Download Photocard

সামিউল হক শামীম,তাড়াশ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের ৮ নেতাকর্মী এক মামলায় হাজিরা দিয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাদের জেলহাজতে পাঠিয়েছেন।


রবিবার (১৬ ফেব্রুয়ারি) হত্যাচেষ্টা ও বিষ্ফোরক মামলায় আসামিরা হাজিরা দিতে গেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আলী আহম্মেদের আদালত জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠান।


আসামিরা হলেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, শ্রম বিষয়ক সম্পাদক কিসমত হোসেন দুলু, কাউরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ূবুর রহমান রাজন, সাবেক পৌর কাউন্সিলার মো. বাবু তালুকদার, সাবেক ইউপি সদস্য বকুল হোসেন, যুবলীগ নেতা হায়দার আলী, সমর্থক বাদল দাস ও এনাম হোসেন।


সিরাজগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী মো. রফিকুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন চলাকালে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদার উপজেলার বিনোদপুর বাজারে নির্বাচনী প্রচারণা চালাতে গেলে তার গাড়ি বহরে একদল দুর্বৃত্ত হামলা চালায়।
এ ঘটনার ৬ বছর পর গত ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান বাদী হয়ে ৯৯ জনকে নামীয় ও ২৫০/৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যাচেষ্টা ও বিষ্ফোরক আইনে তাড়াশ থানায় একটি মামলা করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০