শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

হরিপুরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত 

Download Photocard

পেয়ার আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি :

গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির জীবন্ত প্রতিচ্ছবি পাতা খেলা আধুনিক বিনোদনের ভিড়েও ঠাকুরগাঁওয়ের হরিপুরে এ খেলা এখনও প্রাণবন্ত করে রাখে গ্রামীণ মানুষের হৃদয়ে এমনই এক ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে |

আজ ১০ অক্টোবর (শুক্রবার) বিকেলে হরিপুর কারবলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এ খেলা। উদ্বোধন করেন হরিপুরের ৫ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোকসেদ আলীসহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

খেলোয়াড়দের মাঠে নামা ও দর্শকদের  হাসি-উল্লাসে মুখর পরিবেশের খেলাটি পরিচালনা করেন মোহাম্মদ তরিকুল ইসলাম, রেজাউল করিম ও  শাহ আলম। বিভিন্ন এলাকার খেলোয়াড়দের অংশগ্রহণে মাঠজুড়ে জমে ওঠে উৎসবের আমেজ।

আধুনিকতার ছোঁয়ায় যখন ঐতিহ্যবাহী খেলাগুলো বিলুপ্তির পথে, তখন হরিপুরে এই আয়োজন গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখার এক অনন্য উদ্যোগ হিসেবে প্রশংসিত হচ্ছে।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন শুধু বিনোদনই নয়, তরুণ প্রজন্মকে তাদের শেকড়ের সঙ্গে পরিচিত করে তোলে। গ্রামীণ বাংলার গর্ব পাতা খেলা, আমাদের সংস্কৃতির অমূল্য সম্পদ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০