শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

হাসপাতালগুলোকে নিজের  মনে করে যেখানে অন্যায় দেখবেন সবাই প্রতিবাদ করবেন- সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী  

Download Photocard

 

মোঃ হোসেন আলী ছোট্ট  ঃ  সিরাজগঞ্জে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, ডাক,তার ও টেলিযোগাযোগ ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়, ও প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্য খাতকে সবচেয়ে গুরুত্ব ও অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ খাতে বাজেট বৃদ্ধিসহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে শিগগিরই দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। তৃণমূল পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য এসব কর্মীদের উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধপত্র সরবরাহের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা নিয়মিত কর্মস্থলে থাকেন কি না সে বিষয়টি মনিটরিং করা হবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬খ্রী: ) দুপুরে সিরাজগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রত্যেক ডাক্তারদের নিয়মিত অফিসে রোগী দেখতে হবে। পাশাপাশি প্রত্যেক নাগরিককে হাসপাতালগুলোকে নিজের হাসপাতাল মনে করতে হবে। যেখানে অন্যায় দেখবেন সেখানে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করবেন। এ সময় মহাসড়কের পাশে নির্মিত ট্রমা সেন্টারটি দ্রুত চালুর আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

এর আগে জেলা প্রশাসক কার্যালয়ে জেলায় কর্মরত স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। 

এ সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক  মোঃ আমিনুল ইসলাম, পুলিশ সুপার  মোঃ সাইফুল ইসলাম সানতু,  বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ  সাইদুর রহমান বাচ্চু ও সিভিল সার্জন ডা. নুরুল আমিন, জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হুসেইন,  সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান, ২৫০ শয্যা হাসপাতাল সিরাজগঞ্জের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শিমুল তালুকদার, সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান,  জেলা জাতীয়তাবাদী যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলআমীন খান,  জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সহ স্বাস্থ্য বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০