শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

হিজবুল্লাহার সঙ্গে যুদ্ধ বিরতির নীতিগত সিদ্ধান্ত ইসরাইলের

Download Photocard

আন্তর্জাতিক : অবশেষে যুক্তরাষ্ট্র ফ্রান্সের চাপের মুখে লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের সঙ্গে যুদ্ধ বিরতিতে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যুদ্ধবাজ ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। লেবানন ও ইসরাইলি কর্মকতাদের উদ্ধৃতি দিয়ে ‘টাইমস অব ইসরাইল’ ‘প্যান আরব আশারাক-আল-আওসাত’ এবং ‘আল জাজিরা’ পত্রিকা এই কথা জানিয়েছেন।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল সোমবার মন্ত্রিসভার জরুরি বৈঠকে এই নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে সোমবারও হিজবুল্লাহ তিন শতাধিক ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে ইসরাইলের বিভিন্ন স্থাপনায়। হামলা থেকে রেহাই পায়নি ইসরাইলি বিভিন্ন সামরিক স্থাপনা ও দক্ষিণাঞ্চলের নৌ ঘাঁটিও। তাছাড়া বেসামরিক নাগরিকদের ঘরবাড়ি ও ভিভিন্ন অবকাঠামো বাদ যায়নি।

এদিকে জেরুজালেম,ওয়াশিংটন ও বৈরুতের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে একাধিক ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, বেশ কয়েকটি বিষয় নিয়ে আরো আলোচনা

করতে হবে। তবে তেল আবিব যুদ্ধবিরতির প্রধান প্রধান বিষয়গুলোতে অনুমোদন দিয়েছে।

সোমবার ইসরাইলি সংবাদমাধ্যম ‘ইয়েনেট’ বলেছে, ইসরাইলের মনোভাব লেবাননকে জানানো হয়েছে।

গত সপ্তাহে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম জানিয়েছেন, ‘যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাব আমরা পর্যালোচনা করেছি’।

স্পিকার নাবিহ বেরির মধ্যস্থতার মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানানো হয়েছে।

নাইম কাসেম আরো বলেছেন,‘বল এখন ইসরাইলের কোর্টে।’

এছাড়া লেবানন সরকার ও দেশটির সশস্ত্র গোষ্টি হিজবুল্লাহ জানিয়েছে, ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিও তারা গ্রহণ করেছে।

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত আমোচ হোচস্টেইন গত সপ্তাহে বৈরুতে জেরুজালেম ও লেবানন সফর করে সব পক্ষের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেছেন সম্ভাব্য চুক্তিটি নিয়ে এগিয়ে যাওয়ার এটাই শেষ সুযোগ।

তিনি আরো বলেছেন, সম্ভাব্য মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব অনুযায়ী, প্রাথমিকভাবে ৬০ দিনের যুদ্ধবিরতিতে যাবে ইসরাইল ও হিজবুল্লাহ। এটাকে পরীক্ষামূলক চুক্তি হিসেবে দেখা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০