শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

২৪’ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বেলকুচি উপজেলা বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Download Photocard

মোঃ জুবায়ের হোসাইন, বেলকুচি উপজেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচিতে ২৪’ জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানের ছাত্র-জনতার সকল শহীদদের স্মরণে এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বেলকুচি জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৪ আগস্ট) বিকাল ৩টায় বেলকুচি উপজেলার প্রবীণ বিএনপি নেতা আলহাজ্ব গোলাম মওলা খাঁন বাবলুর নিজ বাসভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ হেলাল উদ্দিন প্রামাণিক, সাবেক সভাপতি বেলকুচি থানা যুবদল ও সাবেক সাধারণ সম্পাদক বেলকুচি পৌর বিএনপি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আলহাজ্ব গোলাম মওলা খাঁন বাবলু, যুগ্ম আহ্বায়ক, তাঁতীদল কেন্দ্রীয় কমিটি এবং উপদেষ্টা, সিরাজগঞ্জ জেলা বিএনপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। আমরা সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করছি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মোঃ শাহ আলম মেম্বার, সভাপতি বেলকুচি থানা তাঁতীদল; মোঃ সেলিম সরকার, সাধারণ সম্পাদক থানা তাঁতীদল; মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল, আহ্বায়ক সদস্য থানা বিএনপি; মোঃ ফরিদ উদ্দীন সরকার, সাধারণ সম্পাদক পৌর তাঁতীদল; মোঃ মোগরব আলী বেপারী, সাবেক সাধারণ সম্পাদক দৌলতপুর ইউনিয়ন বিএনপি; মোঃ আশরাফ আলী, সহ-সভাপতি এনায়েতপুর থানা যুবদল; মোঃ সনতোশ আলী প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক থানা তাঁতীদল; ডাঃ মোঃ হামিদুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য পেশাজীবী দল; আব্দুস সামাদ, সভাপতি সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপি এবং মোঃ আমিরুল ইসলাম, সাবেক কমিশনারসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

দোয়া মাহফিল পরিচালনা করেন মোঃ হাফিজুল ইসলাম মন্ডল, আহ্বায়ক সদস্য থানা যুবদল ও সাবেক সাধারণ সম্পাদক দৌলতপুর ইউনিয়ন যুবদল এবং মোঃ আসলাম আকন্দ, সাবেক সিনিয়র সহ-সভাপতি কলেজ ছাত্রদল।

এসময় বক্তারা বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় সংগ্রাম করে এসেছে। ২৪’ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা। আজকের প্রজন্মকে তাঁদের আদর্শে উজ্জীবিত হতে হবে।”

আলোচনা শেষে সকল শহীদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০