শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৩৫ মণের বান্টি বিক্রি হলেই হজ্বে যাবেন বেলকুচির আব্দুল মতিন

Download Photocard

মোঃ জুবায়ের হোসাইন,বেলকুচি উপজেলা প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচির বওড়া নতুন পাড়ার কসমেটিকস ও ফুল ব্যবসায়ী আব্দুল মতিনের পালিত ৩৫ মণ ওজনের বিশাল ফ্রিজিয়ান জাতের গরু ‘বান্টি’। দীর্ঘ তিন বছর ধরে পরিবারের সদস্যের মতো মায়া-মমতায় লালন-পালন করেছেন গরুটিকে। ৬ ফুট উচ্চতা, ১১ ফুট লম্বা বিশাল এই গরুটি দেখতে এলাকায় ভিড় করছেন উৎসুক জনতা। মালিকের কথায়, বান্টি খুবই শান্ত স্বভাবের, কখনও কারও কথা অমান্য করে না।

বান্টির খাদ্য তালিকায় রয়েছে গমের ভুসি, ছোলার ভুসি, খেসারির ভুসি, ভুট্টার ছাতু, পায়রার ছাতু, ধান ভাঙানো গুড়া, চিড়া, গুড়, কলা, শাকসবজি, দেশীয় ঘাসসহ নানা প্রাকৃতিক খাবার। প্রতিদিন তার খাদ্য বাবদ খরচ হয় প্রায় ৯০০ থেকে ১ হাজার টাকা।

বান্টির দাম ধরা হয়েছে ৯ লাখ ৫০ হাজার টাকা। সঙ্গে ক্রেতার জন্য উপহার হিসেবে থাকছে ৩৫ কেজির একটি খাসি।

স্থানীয় বাসিন্দা জেলহক মোল্লা জানান, বান্টি বেলকুচি উপজেলার সবচেয়ে বড় গরু। প্রাকৃতিক পদ্ধতিতে লালন-পালন করা এই গরুটি কোরবানির হাটে সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।

গরুর পরিচর্যাকারী আব্দুল খালেক সরকার বলেন, গরুটিকে নিজের সন্তানের মতো বড় করেছেন তিনি। তিন বছর ধরে নিয়মিত খাওয়ানো, গোসল করানো ও পরিচর্যা করেছেন। কোনো ধরনের কৃত্রিম খাবার খাওয়ানো হয়নি।

গরুটির মালিক আব্দুল মতিন বলেন, তিন বছর যাবত ফ্রিজিয়ান জাতের এ গরুটি লালন-পালন করছি। হজে যাওয়ার কিছু গচ্ছিত টাকা দিয়ে কিনেছিলাম গরুটি। গরুটি বিক্রি হলেই সামনে হজে যাব। গরুটি খুবই শান্ত এবং আমরা যা বলি সেটাই শোনে। তাই শখ করে তার নাম রেখেছি বান্টি। বান্টিকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে প্রস্তুত করা হয়েছে। প্রতিদিন তার খাদ্য লাগে ৯০০ থেকে ১ হাজার টাকার। বান্টির ওজন ৩৫ মণ এবং উচ্চতা ৬ ফুট। আসন্ন কোরবানির ঈদে বান্টিকে বিক্রির জন্য হাটে নিয়ে যাবো। দাম চাচ্ছি ৯ লাখ ৫০ হাজার টাকা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক জানান, বান্টি নামের গরুটিকে আব্দুল মতিন প্রাকৃতিক খাবার খাইয়ে প্রস্তুত করেছেন। তিনি সব সময় এ গরুটির লালন-পালন বিষয়ে আমাদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। কোরবানির জন্যে উপযুক্ত আব্দুল মতিনের পালিত গরুটি। বেলকুচি উপজেলায় এটি সবচেয়ে বড় গরু, যা কোরবানির হাটে সাড়া ফেলবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০