শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

কামারখন্দে ভাড়াকৃত দোকান জোরপূর্বক নিজ দখলে নেওয়ার অভিযোগ

Download Photocard

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের কামারখন্দে চারটি দোকান ভাড়া নিয়ে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার ভদ্রঘাট বাজারে শহিদুল ইসলামের ক্রয়কৃত ২ শতকের উপর নির্মিত চারটি দোকান ভাড়া নিয়ে তা জোরপূর্বক দখলে নিয়েছেন একই এলাকার মৃত এশারত আলীর ছেলে আব্দুল মান্নান খান (৬০), হাজী মোদাচ্ছের আলীর ছেলে আব্দুর রহিম (৩৫) ও মৃত রফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল রৌহা।
জমি ও দোকানের মালিক সিরাজগঞ্জ সদর উপজেলার ধুকুরিয়া শেখ পাড়া গ্রামের মৃত কালু শেখের ছেলে শহিদুল ইসলাম বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দায়ের করলেও তার কোন প্রতিকার মিলছেনা।
ভুক্তভোগী শহিদুল ইসলাম অভিযোগ করেন, ২০১৮ সালের ২৬ জুন দলিল সূত্রে রফিকুল ইসলামের স্ত্রী আফরোজা বেগম কাছ থেকে নির্মিত দোকানসহ ২ শতক জমি আমার স্ত্রী শাহিদা বেগমের নামে ক্রয় করি। তারপর ওই বছরেই আমার স্ত্রীর নামে নামজারি করে প্রত্যেক বছর খাজনা প্রদান করে আসছি।
একই সঙ্গে নিয়মিত ভাড়া আদায় করে ভোগদখল করে আসছিলাম। কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে ২০১৯ সাল থেকে আব্দুল মান্নান খান, আব্দুর রহিম ও আব্দুল্লাহ আল রৌহা দোকান ভাড়া নেয়ার নামে দখলে নিয়েছেন। শুধু তাই নয়, আব্দুল মান্নান খানের ছোট ভাই আব্দুল আলীম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হওয়ায় বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন।
অভিযুক্ত আব্দুল মান্নান খান বলেন, ওই দোকান চারটির ভাড়া আফরোজার ছেলে আব্দুল্লাহ আল রৌহা ও তার মেয়ে লতা খাতুন আদায় করে। এটা নিয়ে উচ্চ আদালতে মামলাও চলছে।
দোকান দখলের কথা স্বীকার করে অভিযুক্ত আব্দুল্লাহ আল রৌহার বোন লতা খাতুন বলেন, শহিদুল ইসলাম আমার মা আফরোজাকে ব্ল্যাকমেইল করে জায়গাটি দলিল করে নিয়েছে। এজন্য আমার বাবা জমি ফেরত পাওয়ার জন্য প্রিয়েমশন মামলা করেছিল। পরবর্তীতে তিনি মারা যাওয়ায় মামলাটি নিয়ে আমরা লড়ছি। কিন্তু সেটা তারা ডিক্রী পাওয়ায় আমরা উচ্চ আদালতে গিয়েছি। তবে সেটার চূড়ান্ত আদেশ এখনও হয়নি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০