সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

ভোটাধিকার ও গণতন্ত্র হরণ করার কারনেই জুলাই অভ্যুত্থান অনিবার্য হয়েছিলো- মাওলানা রফিকুল ইসলাম খান 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র হরণ করেছিল। এ কারনেই দেশে জুলাই গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে উঠেছিল। 
তিনি বলেন, সংবিধান অনুযায়ী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পরিচালনার জন্য পাঁচ বছর পরপর নির্বাচনের  মাধ্যমে সরকার গঠিত হবে এটাই ছিল স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমরা কি দেখলাম। সৈরাচার এরশাদ সরকারের পতনের পর তিনজোটের রূপরেখা অনুযায়ী যারাই সরকার গঠন করবে তারা তিনজোটের রূপরেখা বাস্তবায়ন করবে এবং সংবিধানে কেয়ারটেকার ব্যবস্থা সন্নিবেশিত করবেন। যেই কেয়ারটেকার সরকারের রূপরেখা দিয়েছিলেন জামায়াতের তৎকালীন মজলুম আমীর অধ্যাপক গোলাম আযম। এরপর ১৯৯১ সালের ঐতিহাসিক নিরপেক্ষ নির্বাচনে বিএনপি জামায়াতের সমর্থন নিয়ে সরকার গঠন করে। কিন্তু তারা কেয়ারটেকার ব্যবস্থা সংবিধানে সুন্নিবেশিত করে নাই। তিনজোটের রূপরেখাও বাস্তবায়ন করে নাই। অবশেষে আন্দোলনের মুখে বাধ্য হয়ে ১৫ই ফেব্রুয়ারির নির্বাচনের পর তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানে যুক্ত করে। এরপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে আওয়ামী লীগ সরকারে এসে প্রধান বিচারপতিকে ব্যবহার করে একচ্ছত্র ক্ষমতার মালিক হওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। এরপর একতরফা ভোট কারচুপি,অগ্রহণযোগ্য ও তামাশার ভোট করে তিন তিনবার অবৈধভাবে সরকার গঠন করে ক্ষমতাকে কুক্ষিগত করে।
জুলাই বিপ্লব বর্ষপূর্তি উপলক্ষে শনিবার (৯আগস্ট) সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া দিনব্যাপি সিরাজগঞ্জ প্রত্যাশা সাংস্কৃতিক সংসদ আয়োজিত লেখক, শিল্পী সমাবেশ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান এসব কথা বলেন। 
মাওলানা রফিকুল ইসলাম খান আরো বলেন, 
ফ্যাসিস্ট সরকারের সীমাহীন অত্যাচার ও নির্যাতনে জনগণ অতিষ্ঠ হয়েছিল। তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল এবং গণতন্ত্র হরণ করেছিল। ফ্যাসিবাদী সমাজব্যবস্থা কায়েম করেছিল। যার কারনে জুলাই বিপ্লব  অনিবার্য হয়েছিল। ফ্যাসিবাদী আওয়ামী সরকার পালাতে বাধ্য হয়েছে। 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও ছাত্র অ্যাসোসিয়েশন (রুয়া)’র নির্বাচিত সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান আরো বলেন, আগামীতে ফ্যাসিস্ট আর যাতে কায়েম না হয় তার জন্য লেখক,শিল্পী, কবি সাহিত্যিকদের লিখতে হবে,কথা বলতে হবে,ভূমিকা রাখতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি প্রশ্ন করে বলেন, ফ্যাসিবাদ যদি দূর না-ই হয় তাহলে জুলাই অভ্যুত্থানে দুই হাজার ছাত্রজনতা কেনো প্রাণ দিলো? কেনো হাজার হাজার ছাত্রজনতা পংগুত্ব বরণ করলো?  সুতরাং একটি কল্যাণ ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের পর সর্বত্র পরিবর্তনের হাওয়া বইছে। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পরিবর্তনের হাওয়া লেগেছে। এই হাওয়া আগামীতে নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে ভূমিকা রাখবে এটাই হোক প্রত্যাশা।
সিরাজগঞ্জ প্রত্যাশা সাংস্কৃতিক সংসদের সভাপতি ড.খ ম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ‘ সৃজনশীল লেখকের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন ড.মো. আমিনুজ্জামান তালুকদার। আলোচনায় অংশ নেন সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড.মো ইসমাইল হোসেন, উল্লাপাড়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক ড. মো নজরুল ইসলাম, কামারখন্দ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড.এম আব্দুস সবুর, ড.মো ইউসুফ আলী, সিরাজগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো জাহাঙ্গীর আলম, ড.কামরুল ইসলাম প্রমুখ। 
অনুষ্ঠানের ৩য়পর্বে ‘ফিরে দেখা জুলাই বিপ্লব’-২০২৫ সংখ্যা স্ফুরণ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথি বৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম, অধ্যাপক জাহিদুল ইসলাম,অধ্যাপক ড. মাওলানা আব্দুস সামাদ, কাজীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মীর আশরাফ আলী, সিরাজগঞ্জ সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক মাওলানা হাবিবুল্লাহ সিদ্দিকী।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মো গোলাম কিবরিয়া, সিরাজগঞ্জ প্রত্যাশা সাংস্কৃতিক সংসদের সম্পাদক ওমর ফারুক জুলাইযোদ্ধা সাইদুর রহমান প্রমুখ। 
অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও ১০ জন গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয় ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০