শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি মরহুম আব্দুল মজিদ এঁর ১ম মৃত্যু বার্ষিকী পালিত

ফটোকার্ড

মোঃ হোসেন আলী( ছোট্ট) : বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১১ আগস্ট ২০২৫) সকাল ১১ টায় পৌর শহরের ভাসানী মিলনায়তন হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে মরহুম আব্দুল মজিদ এঁর ১ম মৃত্যু বার্ষিকী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মরহুম আব্দুল মজিদের কর্মময় জীবনের উপরে তাৎপর্য মূলক বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাইদুর রহমান বাচ্চু বলেন,মরহুম আব্দুল মজিদ রাজনৈতিক আদর্শ, শ্রমিকদের অধিকার আদায়ে তার অগ্রণী ভূমিকা ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সকল শ্রমিকদের আদর্শ হচ্ছেন মরহুম আব্দুল মজিদ তাঁর আদর্শকে লালন করে আমাদেরকে সামনে দিকে পথ চলতে হবে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে অবশ্যই শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে আনার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে দীর্ঘ ১৬ বছরের আন্দোলনে সকল সময় জাতীয়তাবাদী শ্রমিক দলের সকল  আমরা পাশে পেয়েছি।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, সিরাজগঞ্জ জেলা শাখার  (ভারপ্রাপ্ত) সভাপতি বিশা সেখ,

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,
সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল, সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক  এমএ ওয়াহাব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল, সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির।
এসময়ে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন চৌধুরী,  সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, জাহাঙ্গীর  হোসেন ভূইয়া সেলিম, সিনিয়র যুগ্ম – সাধারণ সম্পাদক সাবেক ভিপি শামীম খান,  যুগ্ম – সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক হাসিউর রহমান হাসি, জেলা ছাত্র দলের সভাপতি  জুনায়েদ হোসেন সবুজ,সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আহসান হাবীব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জেল হোসেন বাবু, মোঃ বাহাদুর খান,  আরিফুল ইসলাম রিগান,  প্রচার সম্পাদক হাসান সেখ, দপ্তর মোঃ শফিকুল ইসলাম,  অর্থ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক,  প্রমুখ, দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। উল্লেখ্য : দিনব্যাপী মরহুম আব্দুল মজিদ এঁর ১ম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে সকালে কোরআন খতম, কবর জিয়ারত এবং আলোচনা সভা শেষে দুপুরের দিকে পৌর শহরের বাজার স্টেশন এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে খাবারের পেকেট বিতরণ করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০