সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জ হাটিকুমরুলে অবৈধ মৎস্য আড়ৎ বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

শাহরিয়ার মোর্শেদ,সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি –

সিরাজগঞ্জের সলঙ্গা থানার কুতুবের চর এলাকায় রাজস্ব ফাকি দিয়ে রাতারাতি গড়ে ওঠা অবৈধ মৎস্য আড়ৎ বন্ধের দাবিতে হাটিকুমরুলে মানববন্ধন কর্মসূচি পালন করেন সিরাজগঞ্জ রোড নিউ টাউন মৎস্য আড়ৎ কমিটি।

এসময় বক্তারা বলেন, সিরাজগঞ্জের সবচেয়ে পুরাতন মৎস্য আড়ৎ সিরাজগঞ্জ রোডের নিউ টাউন মৎস্য আড়ৎটি প্রতি বছরই সরকারকে রাজস্ব দিয়ে বৈধভাবে পরিচালনা হয়ে আসছিল। কিন্তু একটি কুচক্রী মহল ব্যবসায়ীদের জিম্মি করে পুরাতন আড়ৎ ভেঙ্গে রাতের আধারে কুতুবেরচর এলাকায় অবৈধভাবে একটি মৎস্য আড়ৎ গড়ে তোলো। সেখান থেকে নিয়মিত খাজনাও উত্তোন করা হয়। সরকারি রাজস্ব ফাকি দিয়ে চক্রটি দুই বছরে কয়েক কোটি টাকা আত্মসাৎ করে। অরপদিকে সরকার রাজস্ব হারিয়েছে প্রায় ৪ কোটি টাকার মত।

বক্তারা আরও বলেন, কুতুবেরচর মৎস্য আড়ৎটি একটি সমিতির ব্যানারে চলে। যেখান থেকে সরকারকে কোন রাজস্ব দেয় না তারা। আর এই অবৈধ মৎস্য আড়ৎটি থাকার কারনে বৈধ আড়ৎ এর কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার।
তাই অনতিবিলম্বে অবৈধ মৎস আড়ৎটি বন্ধ করে পুনরায় সিরাজগঞ্জ রোড সংলগ্ন হাটিকুমরুল নিউটাউন মৎস্য আড়ৎটি চালুর দাবি জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন, হাটিকুমরুল ইউনিয়নের সাবেক সহ জয়েন্ট সেক্রেটারি মেহেদী হাসান ডিউক,সলঙ্গা থানা বিএনপির সবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ খান, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শামিম রেজা, সাবেক সলঙ্গা থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সলঙ্গা থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব, রঞ্জু আহমেদ মুন্সী, হাটিকুমরুল ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজি রেজাউল করিম সেলিম, শাহারিয়ার মামুন রাজু সহ এলাকার খতিগ্রস্থ জনসাধারন ব্যবসয়ী ও এলাকার সচেতন মহল উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০