সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুবদিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, সনদপত্র ও চেক বিতরণ 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ “প্রযুক্তি নির্ভর যুবশক্তি ‎বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই শ্লোগান নিয়ে সারাদেশের ন্যায়- সিরাজগঞ্জে ‎জাতীয় ও আন্তর্জাতিক যুবদিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, সনদপত্র ও যুবঋণের চেক বিতরণ করা হয়। 

মঙ্গলবার (১২আগস্ট) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে,  র‍্যালি প্রদর্শন শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভার পর প্রশিক্ষণ প্রাপ্তদের যুবকদের  মাঝে  সনদপত্র  বিতরণ এবং সফল আত্মকর্মীদের মাঝে  চেক হস্তান্তর  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  মুহাম্মদ নজরুল ইসলাম।এসময়ে তিনি তার বক্তব্য বলেন,  যুব সমাজ একটি দেশের উন্নয়নের চালিকা শক্তি। যুব সমাজের দক্ষতা উন্নয়নের জন্য শিক্ষা, প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। এছাড়াও, তাদের মধ্যে দেশপ্রেম ও নৈতিকতাবোধ জাগ্রত করতে হবে। একটি দক্ষ যুব সমাজ একটি সমৃদ্ধশালী দেশ গঠনে অপরিহার্য। যুব সমাজ যত বেশি দক্ষ হবে দেশ তত সমৃদ্ধির দিকে অগ্রসর হবে। তাই যুবসমাজকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে।তবেই এগিয়ে যাবে যুবসমাজ, এগিয়ে যাবে দেশ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)‎ গণপতি রায়।

স্বাগত বক্তব্যে রাখেন, যুবউন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক মোঃ শরীফুল ইসলাম।

এসময়ে অনুষ্ঠানে,  যুব উন্নয়ন অধিদপ্তর, সিরাজগঞ্জ এঁর সহকারী পরিচালক  মোঃ মাসুদুর রহমান, কম্পিউটার প্রশিক্ষক এস.এম.রাজি-উল- ইসলাম সহ অন্যান্যরা, জেলা প্রশাসন ও সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, যুব সমাজের একাংশ উপস্থিত ছিলেন ।

‎ 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০